top of page

খেয়ালী মনের খামখেয়ালী ভাবনা...
রাত জাগা তারার সাথে...


আমরা বাঙালি # ৯ #
প্রিয় রঙ?” রঞ্জন উত্তর দেবার আগেই , অঞ্জন পাশ থেকে ফুট কাটলো - “ভালো করে ভেবে বলিস, পছন্দের কারণ টা কি ? কারণ টা গভীর হতে হবে।” গতানুগতিক সপ্তাহান্তের আড্ডা আজ একটু অন্যরকম। আজ হটাৎ রানা দাবি করেছে, ও একটা খেলা খেলাবে।পাঁচমেশালি আড্ডার নিয়ম ভেঙে। খুব সহজ খেলা। রানা তিনটে প্রশ্ন করবে সবাই কে আর সেই তিনটে প্রশ্নের উত্তর থেকে ও সবার চরিত্র নির্ধারণ করে দেবে। শুধু একটাই শর্ত, উত্তর গুলোর যুক্তির পেছনে যথার্থ গভীর কারণ থাকতে হবে। বউয়ের লাল রঙ ভালো লাগে বলে , আমার ও লাল বা সমুদ্
Aug 317 min read


আমরা বাঙালি # ৮ #
নতুন প্রজন্মের ছেলের সাথে বাঙালি বাবার মতের প্রচুর অমিল । আধুনিক মনস্ক বাঙালি, ছেলের সাথে বন্ধুর মতন মিশতে চেষ্টা করে । সিনেমা , কেন্দ্র-রাজ্য রাজনীতি, ট্রাম্প, ভেনেজুয়েলা, ইরান, শক্তিধর রাষ্ট্রের লাল চোখের মাতব্বরি, আফ্রিকার প্রাকৃতিক সম্পদের উপর মাতব্বর দেশ গুলোর লোভের কাহিনি - সব কিছু নিয়েই মতের আদান প্রদান হয় । বেশির ভাগ ক্ষেত্রেই মতের অমিলের জন্য বাঙালি বাবার মাঝে মাঝেই সন্দেহ হয়, হসপিটাল থেকে ছেলে পাল্টা পাল্টি হয়ে যায় নি তো? ছেলে প্রথম বার ভোট দিয়ে পরিবর্তন ও এনে
Aug 314 min read


আমরা বাঙালি # ৭ #
সপ্তাহ শুরু হয়েছিল টানটান রুদ্ধশ্বাস লড়াইয়ের আবহে । সেই আবহ আর তার পরবর্তী দিনগুলোতে বাঙালির আগাম ভবিষ্যত নিয়ে অনেক তাত্ত্বিক ও জল্পনার মধ্যে সপ্তাহান্তে লড়াই শেষের শান্ত শীতল কলকাতার রাত টা একটু বেশি সুন্দর লাগছে বোধহয় । মে মাসের প্রথম সপ্তাহের দাবদাহের পরিবর্তে বৃষ্টি ও শীতল মনোরম রাত ও পরিবর্তনের প্রতীক। শুক্রবারের আড্ডা শেষে বাড়ি ফেরার পথে গাড়ির পেছনের সিট থেকে অমনোযোগী মনে বৃষ্টি ভেজা কলকাতার রাত কে দেখতে বেশ ভালো লাগছে বাঙালির । আর কবে ? আর কবে ? - অরিজিৎ সিংহের
Aug 312 min read


আমরা বাঙালি # ৬ #
সদ্য জাঁকিয়ে পড়া শীতের ছোঁয়াচ আর কলকাতা । রোমান্টিকতা, প্রেম , ভালোবাসার উষ্ণ অনুভূতি নিয়ে শীতের নরম রোদ টা বাঙালি বরাবরই বেশ উপভোগ করে । যৌবনের স্মৃতি রোমন্থন করতে করতে সদ্য প্রৌঢ় এক বাঙালি অফিস ফেরত হটাৎ করে একটু বোহেমিয়ান হতে চেয়ে সহকর্মী কে নিয়ে গঙ্গার ধারে চা খেতে যাবার বায়না করেছে । বয়সে ছোট সহকর্মী বয়জেষ্ঠ্যর আবদারে কি করে আর না করতে পারে !! রাত ১০ টা । শীতের রাতে গঙ্গার ঠান্ডা হাওয়া টা বেশ কনকনে । শরীরে কষ্ট দিয়েও কিছু আনন্দ পাওয়া যায়। জিমে গিয়ে শারীরি
Aug 313 min read


আমরা বাঙালি # ৪ #
বাংলার নবজাগরণ থেকে বাঙালির নাটক চর্চা শুরু । গিরিশ ঘোষ থেকে শম্ভু মিত্র , উৎপল দত্ত হয়ে বাঙালি এখনও নাটক কে ভালোবেসে ঋদ্ধ হয়। সপ্তাহব্যাপী নন্দন ও একাডেমির বাইরের চায়ের দোকানের ভিড় দেখে নাটকের উপর ভালোবাসা যাচাই না করাই অবশ্য বুদ্ধিমানের কাজ । সারাদিনের মগজ ধোলাই শেষে এক সফল কর্পোরেট বাঙালি ঘনিষ্ঠ বন্ধুবৃত্তে নিজের আগল খুলে এক আতঙ্কের কথা বলতে শুরু করেছে । সাফল্যের সিঁড়ি আর কর্পোরেটের চোরাগোপ্তা কূটনীতি কে প্রতিদিনের সঙ্গী করে বাঙালি এগিয়ে চলেছে তাঁর জীবনের লক্ষ্যে । ভা
Dec 13, 20252 min read


আমরা বাঙালি # ৩ #
এক ডাকবুকো বাঙালি শীত গ্রীষ্ম বারোমাস নিজেকে সুস্থ রাখে লেকের জলে ঘণ্টা খানেক সাঁতার কেটে । দুর্জনের মুখে ঝামা ঘসে দিয়ে বয়সকালে সে গঙ্গাতে সাঁতার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী দের কয়েক কিলোমিটার পিছনে ফেলে চ্যাম্পিয়ন্স হতো । এখন কাকু আর জেঠুর মধ্যের বয়স , তাই লেকের জলেই নিজেকে বেঁধে রাখতে হয় । সদ্য কুয়াশা পড়া কলকাতার ভিজে এক সকালে সেই লেকের জলেই নামতে গিয়ে বিপত্তি! হটাৎ করে এক দিকভ্রষ্ট শামুক চলে এলো বাঙালির পায়ের তলায় । শামুকের জীবন বাঁচাতে বাঙালি দৃঢ়প্রতিজ্ঞ । শ্য
Dec 13, 20252 min read


আমরা বাঙালি # ২ #
ছোটবেলা থেকে শুনে আসছি বাঙালি দের সাহসের জন্য ইতিহাস বেশ সমীহ করে চলে । দুর্যোগ রাতে উথাল পাতাল দামোদর সাঁতরে পাড় হওয়া থেকে চিড়িয়াখানা তে বাঘ কে মালা পড়ানো । দীর্ঘ রাস্তা ধরে বাঙালি অকুতোভয় । ভয় কে জয় করা বাঙালির কড়ে আঙুলের ব্যাপার । এক বাঙালি পুণে থেকে কলকাতা ফিরছে অফিসের কাজ শেষ করে । আগের রাতে দিল্লিতে সন্ত্রাসবাদীরা গাড়ি বোমা ফাটিয়ে আবার বেশ কিছু নিরীহ লোকের প্রাণ নিয়েছে । আজকে তাই সব এয়ারপোর্টে একটু বেশি করে খানা তল্লাশি। অফিসের মিটিংয়ের চাপে দুপুরের লাঞ্চ ট
Dec 13, 20251 min read


আমরা বাঙালি # ১ #
আমরা সবাই কেমন রাম গরুড়ের ছানা হয়ে গেছি । আমাদের হাসতে মানা । বাজারে নতুন ট্রেন্ড- দুঃখের সাথে সহবাস। না পাওয়ার দুঃখ। পাওয়ার পরে হারিয়ে ফেলার ভয়ের দুঃখ । দূরের মানুষ কিছু পেলে দুঃখ, কাছের মানুষ কিছু না পেলে দুঃখ। এক স্বচ্ছল বাঙালি ঘুরতে যাবার সময় বার করেছে অনেক দুঃখ- কষ্ট করে । স্বামী , স্ত্রী ও তাঁদের এক ছেলে । বাবা - মা গত হয়েছেন বেশ কিছু বছর । বন্ধু বান্ধব প্রচুর কিন্তু পরিবারের আত্মীয় স্বজন খুব সীমিত। ব্যাংক ব্যালান্স , স্থাবর অস্থাবর সম্পদ ও খুব কম নেই । হটাৎ কর
Dec 13, 20251 min read


আমরা বাঙালি # ৫ #
রবীন্দ্রনাথ আড্ডা মেরে সময় নষ্ট করলে বাঙালি তাঁর একমাত্র জাতীয় সম্পত্তি থেকে বঞ্চিত হতো - এই নিয়ে সংশয়ের কোনও অবকাশ না রেখেও বছরের পর বছর বাঙালি আড্ডা দিয়ে চলেছে , গর্বের সাথে । সারা সপ্তাহ ধরে অফিসের হতাশা , আক্ষেপ , বিদ্রুপ সহ্য করে সপ্তাহান্তে একটু আড্ডা না হলে জীবনে অক্সিজেনের মাত্রা কমে যায় । এটা বাঙালি মনে প্রাণে বিশ্বাস করে । এই রকম বেশ কিছু সমভাবাপন্ন বাঙালি বিগত পঁচিশ বছর ধরে প্রতি শুক্রবার নিয়ম মেনে অক্সিজেন নিয়ে চলেছে । কলেজ জীবন থেকে শুরু । মাঝে প্রেম, বির
Dec 13, 20255 min read
bottom of page