top of page

অবুঝ মন

  • Mar 25, 2020
  • 1 min read

Updated: Apr 8, 2020


কথার প্রেমে পাগল করে সে আমাকে আঁকড়ে ধরে, রাতের আকাশ বুক চিরে স্বপ্ন দেখায় কোপাইয়ের ধারে। অলীক কল্পনার আঁকিবুকি, বেড়ে চলে তোমাকে নিয়ে অবুঝ মন দিচ্ছে উঁকি তোমার চুলের চিবুক ছুঁয়ে। নষ্ট জীবন, যুক্তি খোঁজে তোমার কাছে নগ্ন প্রাণ বদ্ধ জীবন, মুক্তি খোঁজে তোমার গন্ধে পাগল স্নান। ভালোথাকার নিখুঁত প্রয়াস ধরা পড়বে জেনেও অটুট আজ ভালোবাসার পেলব আয়েশ মিথ্যে আশার ডাকের সাজ। আমার প্রেম, আমার আদর অনাদরে অনাহুত ভালো থেকো, ভালো রেখো আলগোছে ভালোবেসো।




Comments


©2020 by Hizibizi Online

bottom of page